প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৭:৪৪ এ.এম
ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হয় বিভিন্ন বয়সী মানুষ সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান, ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ স্কাউট ঈশ্বরদী উপজেলার কমিশনার গোলাম রসুল, বাংলাদেশ গার্ল গাইডস্ ঈশ্বরদী উপজেলার স্থানীয় কমিশনার খালেদা আক্তার, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, সুশীল সমাজ, এনজিও কর্মী সহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম