লালপুরে হালিমা-আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের কম্বল বিতরণ
লালপুর ( নাটোর) প্রতিনিধি : লালপুরে হালিমা-আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট" এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সাইদুজ্জামান লিখনের পরিচালনায় আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর, মুড়দহ , হাসিমপুর গ্রামের শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মেম্বার, আড়বাব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম , মোঃ ছানাউল্লাহ মাষ্টার , মোঃ মোস্তফা কামাল, যুবদল নেতা মোঃ খালেদুজ্জামান লালন, মো: রেজাউল করিম , রাকিবুল ইসলাম রিজান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম