লালপুরে মেয়াদোত্তীর্ণ পণ্যের থাকায় সাত হাজার টাকা জরিমানা
লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে শনিবার বিকালে বাজার মনিটরিং পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের সরবরাহ এবং দাম যাচাই করা হয়।
মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন দোকানে পণ্যের গুণগত মান ও মূল্য পর্যবেক্ষণ করা হয়। এক পর্যায়ে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ওই দোকানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম