লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার :
নাটোরের লালপুরে উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান সংগঠনটি দীর্ঘদিন স্বেচ্ছায়রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, দুর্যোগ কালীন সময়ে সহায়তা, অসচ্ছল পরিবার ও এতিম প্রতিবন্ধি শিশুদের সহায়তা, এবং বয়স্ক ব্যক্তিদের কোরআন শিক্ষা প্রসার, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান ও শিক্ষা সহায়তা প্রদান, সামাজিক দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের জন্য কর্মস্থল তৈরিতে সহযোগিতাসহ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন আসছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) বিকালে উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেনাস তা' লিমুল কোরআন মাদ্রসায় আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জিএসডিও এর চেয়ারম্যান জনাব মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও সংস্থার সদস্য সচিব ডা: মো: হাসান আলী,সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পুরস্কার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন
লালপুর উপজেলা সহকারী প্রকৌশলী অফিসার নাইম মোহাম্মদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খা, লালপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি সাংবাদিক সালাহ্ উদ্দিন, লালপুর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমান, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দীন হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম