
লালপুর প্রতিনিধি!
নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পাশে এঘটনা ঘটে। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে গোপালপুর রেলগেটের দিকে যাওয়ার পথে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে সাইদুরের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে প্রাইভেটকার থেকে বের হয়ে জনসমাগম এলাকায় আসার চেষ্টা করেন তিনি। কিন্তু গাড়ি থেকে নামার পরই তার মৃত্যু হয়। পরে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এই বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। গাড়িতে থেকে কাগজপত্রের মাধ্যমে পরে তাকে শনাক্ত করা হয় সে একজন ড্রাইভার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম