প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৬:২০ পি.এম
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

পাবনার ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, সম্পাদক ও বিজয় টিভি ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, জিটিভি প্রতিনিধি নাসিম আহমেদ, এনটিভি অনলাইন ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, মাই টিভি প্রতিনিধি আলিফ হাসান ও আনন্দ টিভি প্রতিনিধি রাসেল হোসাইন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম