পাবনার ঈশ্বরদীতে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এ সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী সারজিট হাসান সান্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী মাস্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক।
টট
পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন আলহাজ্ব আব্দুল মজিদ, সহ-সভাপতি রকিব মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক জালাল হোসেন, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তারেক, কোষাধ্যক্ষ রিপন, সহ-কোষাধ্যক্ষ সেন্টু, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক জোহা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম