
নাটোরের বড়াইগ্রামে মরহুম আজাহার আলী খলিফা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সদ্য কারামুক্ত শরিফুল ইসলাম তুহিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আজিজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম আজাহার আলী খলিফা স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খলিফা এবং সঞ্চালনা করেন বরাইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাহীন খলিফা।
শরিফুল ইসলাম তুহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম