
লালপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা।
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার বিলমাড়িয়া মডেল একাডেমি মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি এএসএম মোকাররেবুর রহমান নাসিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিনের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক আবু হাসান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোতালেব রায়হান, বিলমাড়িয়া মডেল একাডেমির অধ্যক্ষ আমজাদ হোসেন প্রমুখ।
ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সালাহ্ উদ্দিন বলেন, এবছর ঈদুল ফিতর উপলক্ষে সংস্থার উদ্যোগে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৬ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সংস্থাটি প্রতি বছর শীতকালে শীতবস্ত্র বিতরণ, গরিব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম