ফজলুর রহমান স্টাফ রিপোর্টার!
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ১৫ রমজান সন্ধ্যায় ভেল্লাবাড়ীয়া বাজারে দুড়দুড়িয়া ইউনিয়ন চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দুড়দুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, দেশে চুরি, ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। এর অন্যতম কারণ মানুষের মাঝে তাকওয়ার অভাব। তাই একটি ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে ইসলামের শিক্ষার আলোকে জীবন পরিচালনা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন লালপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর হোসেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম