
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ইমু হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার দুড়দুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার দুড়দুড়িয়া এলাকার দোয়াবর আলীর ছেলে মোঃ রাজন হোসেন (৩২), মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আহাদ আলী (১৯) এবং তুহিন আলীর ছেলে মোঃ তুষার আলী (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ইমু অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার কাজে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম