লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিক নিহত এবং এক নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত এসকেন আলী ভোলা (৬৫) উপজেলার বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আদু’র ছেলে। আহত শাপলা খাতুন (৩০) জৌদ্দবগী গ্রামের ফিরোজ শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম