ঢাকাSunday , 18 October 2026
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য সন্ত্রাস এর বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Link Copied!

শেয়ার করুন...

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যে সন্ত্রাস এর বিরুদ্ধে লালপুরের দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল।
রোববার (১৮ অক্টোবর) দুড়দুড়ীয়া ইউনিয়নের এম আর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহমিদুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু এবং লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং লালপুর থানা কৃষক দলের সভাপতি মুনসুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!