
লালপুর (নাটোর) প্রতিনিধি!
‘‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন. উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতা প্রসার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ মে) সকাল ১০ ঘটিকার সময় লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এউপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, আব্দুর রশিদ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠুন, ধর্ম ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শিমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, মো: নুহুউল্লাহ, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
