ঢাকাFriday , 8 May 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে “ক্রিস্টাল ডেন্টাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার”-এর শুভ উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা আধুনিক চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করেছে “ক্রিস্টাল ডেন্টাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার”। শুক্রবার (৭ মে) বিকেল ৪টায় উপজেলার হাজী মার্কেটের ২য় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এস.আর.আই-এর সাবেক মহাপরিচালক ও জিএসডিও’র উপদেষ্টা কৃষি বিজ্ঞানী ড. মোঃ ওমর আলী। তিনি তার বক্তব্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লবের সভাপতি সালাহ উদ্দীন, মুক্তার জেনারেল ডেন্টাল সার্জন হাসপাতাল ডা. পিযাশ আলী, সিকদার ডেন্টাল পয়েন্ট , ডেন্টাল সার্জন ডা . তয়বুর রহমান তুহিন , লালপুর মাজার শরিপ টেনিকেল বিএম কলের অধ্যাপক ও সাংবাদিক এছানুল হক তুহিন, লালপুর ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান প্রমুখ।
চেএ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেন্টারটি পরিচালনা করবেন ডা. মোঃ হাসান আলী। তিনি বিডিএস (রমেক), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (ওএমএস), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এফসিপিএস (শেষ পর্ব) ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে অধ্যয়নরত।

ডা. হাসান আলী জানান, আধুনিক ও মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসহ নিয়মিত পরামর্শ প্রদান করা হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজী মার্কেটের ২য় তলায় রোগী দেখা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!