ঢাকাTuesday , 19 May 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবদল নেতা আটক

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা উপজেলার পালিদোহা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা এলাকার বাসিন্দা এবং যুবদলের সদস্য হিসেবে পরিচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!