ঢাকাTuesday , 16 June 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহাবুল প্রামানিক পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনূস প্রামানিকের ছেলে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একটি নৌকার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!