ঢাকাTuesday , 18 August 2026
আজকের সর্বশেষ সবখবর

মাউশির পারফরম্যান্স বেজড অ্যাওয়ার্ড পেল লালপুর ডিগ্রি কলেজের দুই কৃতি শিক্ষার্থী

Link Copied!

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান লালপুর ডিগ্রি কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় এসইডিপি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন— জুবায়ের ইবনে আল মাহমুদ ও হৃদয় হোসেন। জুবায়ের ইবনে আল মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। অপর শিক্ষার্থী হৃদয় হোসেন বর্তমানে রাজশাহী কলেজে অধ্যয়ন করছেন।
লালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ হোসেন বলেন, “আমাদের দুই কৃতি শিক্ষার্থী লালপুর ডিগ্রি কলেজ তথা লালপুরের মুখ উজ্জ্বল করেছে। তাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শিক্ষার্থীদের এমন সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে।”
দুই শিক্ষার্থীর এই অর্জনে লালপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাদের সাফল্য ভবিষ্যতে কলেজের অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা ও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!