
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার আট্টিকা মোড়ে বাঘা-লালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আট্টিকা বাজারের পূর্ব পাশে মহাসড়কের ওপর একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। লালপুর ছেড়ে আসা একটি কুত্তা গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত অটোরিকশাচালক রাজশাহীর বাঘা উপজেলার পানিকুমড়া-গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
