ঢাকাSaturday , 19 September 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—ঈশোরপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরে নেমে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে খোঁজ করে দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করা হলেও ততক্ষণে তারা মারা যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!