ঢাকাFriday , 2 October 2026
আজকের সর্বশেষ সবখবর

কালুপাড়া আল-নূর জামে মসজিদের শুভ উদ্বোধন ও প্রথম জুমার নামাজ আদায়

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল কালুপাড়া আল-নূর জামে মসজিদের শুভ উদ্বোধন ও প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে মসজিদটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে নতুন মসজিদে প্রথমবারের মতো পবিত্র জুমার নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। জুমার আগে বয়ানে মসজিদ নির্মাণের গুরুত্ব, নামাজের ফজিলত ও আল্লাহর শুকরিয়া আদায়ের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় কালুপাড়া আল-নূর জামে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে কুয়েতি দাতা সদস্যের আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে মসজিদ নির্মাণে যারা আর্থিক, শ্রমিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
জুমার নামাজের ইমামতি, বয়ান ও বিশেষ দোয়া পরিচালনা করেন রাজশাহীর ইউসুফপুর কারিগরপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আরিফুল ইসলাম বেলালী।
দোয়া শেষে মসজিদের প্রতিষ্ঠা ও নির্মাণকাজে সহযোগিতাকারী দাতা, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ, সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি মসজিদটি যেন দীর্ঘদিন দ্বীনি শিক্ষা, ইবাদত-বন্দেগি ও মুসল্লিদের কল্যাণে ব্যবহৃত হয়—সেই জন্য বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!