ঢাকাFriday , 23 July 2021
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Link Copied!

শেয়ার করুন...

সাভারের আশুলিয়ায় খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া এলাকার বাড়ল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, ওই ব্রিজের নিচে পানিতে নবজাতকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, কে বা কারা দ্রুত গর্ভপাত করে নবজাতকটি খালে ফেলে দিয়েছে। নবজাতকটির চোখও ঠিক মতো ফোটেনি এখনো। তাই স্থানীয়দের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!