ঢাকাThursday , 5 August 2021
আজকের সর্বশেষ সবখবর

করোনা ও ডেঙ্গুতে বাকৃবি শিক্ষকের মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

একই সাথে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের  (বাকৃবি) সাবেক প্রক্টর ড. আজহারুল হক তপু মারা গেছেন।

সাবেক প্রক্টর ড. আজহারুল কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি উপ-পরিচালক জনসংযোগ ও প্রকাশনা কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু এবং মরহুমের পরিবারের সদস্যরা।

গত ২৮ জুলাই ড. আজহারুল হক করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার সকাল ৯ টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আজহারুল হকের মৃত্যুতে বাকৃবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

 

ড. আজহারুল হক ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণমুগ্ধ শিক্ষার্থী রেখে গেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!