ঢাকাSunday , 22 August 2021
আজকের সর্বশেষ সবখবর

দুই মাথা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম

Link Copied!

শেয়ার করুন...

সাতক্ষীরায় দুই মাথা বিশিষ্ট অস্বাভাবিক একটি বাছুরের (গরুর বাচ্চা) জন্ম হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ইন্দিরা গ্রামের একটি খামারে ওই বাছুরের জন্ম হয়।

দুই মাথা বিশিষ্ট এমন আজব গরুর বাছুরের জন্মের খবরে উৎসুক জনতা ভিড় করলেও জন্মের কিছুক্ষণ পরই বাছুরটি মারা গেছে।

আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইন্দিরা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে খামারে ফ্রিজিয়ান জাতের একটি গাভী লালন-পালন করে আসছেন তিনি। সকালে গরুটির একটি বাছুর হয়েছে তবে সেটি অস্বাভাবিক। বাছুরটি দুই মাথা বিশিষ্ট। জন্মের ২০ মিনিট পরই বাছুরটি মারা যায়। তবে এমন বাছুরের জন্মের খবরে তার খামারে বাছুরটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে।

আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমান জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন বলে জানান।

 

তবে এ বিষয়ে কথা বলার জন্য সাতক্ষীরা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লবজিৎ কর্মকারের সঙ্গে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!