ঢাকাThursday , 26 August 2021
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির দাপট থাকবে আরও ৩ দিন

Link Copied!

শেয়ার করুন...

 

বর্ষা বিদায় নিলেও এখনো প্রকৃতিতে চলছে বৃষ্টির দাপট। গত কয়েকদিন থেকেই তাই দেশের বিভিন্ন অঞ্চলে গগণ চিরে ঝরছে বৃষ্টি। এরই ধারাবাহিকতায় আগামী তিন দিনও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এই সময়ের মাঝে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী তিন দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এর আগে গতকাল বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে, ১৯৬ মিলিমিটার। একই সময় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় ১১৯, হাতিয়ায় ১১৬, তাড়াশে ১১২, মাইজদীকোর্টে ৮২, চট্টগ্রামে ৬৬, সীতাকুণ্ডে ৩৫, ফেনী ৩৭, শ্রীমঙ্গলে ৬২, রাজারহাটে ৬৭, তেঁতুলিয়ায় ৭৬, টেকনাফে ৪৬, চুয়াডাঙ্গায় ৪১, কুমারখালীতে ২৭, দিনাজপুরে ২৬, ডিমলায় ২৯, বরিশালে ১৯, ময়মনসিংহে ২৩, নেত্রকোনায় ১৭, টাঙ্গাইলে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ দিকে, বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!