ঢাকাMonday , 27 December 2021
আজকের সর্বশেষ সবখবর

আগামী ১১-১৩ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন

Link Copied!

শেয়ার করুন...

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. জিল্লুর রহমান চৌধুরী জানান, আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন হবে।

তিনি আরো বলেন, তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেশনগুলোসহ অন্যান্য বিষয় এখনও চূড়ান্ত হয়নি। সম্মেলনের পুরো কর্মসূচি চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে।

সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়েছে। এরপর করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গতবছর (২০২০ সাল) ও চলতি বছর (২০২১) জেলা প্রশাসক সম্মেলন হয়নি।

চলতি বছরের ৫ থেকে ৭ জানুয়ারি ডিসি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে তা স্থগিত করা হয়।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন। ২০১৯ সালে জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!