ঢাকাTuesday , 28 December 2021
আজকের সর্বশেষ সবখবর

রুপপুর পারমাণবিকের রড চুরির দায়ে ট্রাকসহ আটক ৫ :

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার;

ঈশ্বরদীর মেগা প্রকল্প রুপপুর পারমাণবিকের রড চুরির দায়ে ৫ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহীনির একটি চৌকস দল। এসময় চুরির ৯ টন রড,পাইপ এবং চুরির কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোর বড়াইগ্রামের বাহুবলি গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. আবুল কালাম আজাদ (৩৮), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার মৃত হাশেম আলীর ছেলে মো. মিরাজ আলী (৩৪), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা এলাকার মো. নজরুল ইসলামের পুত্র মো. রুবেল ইসলাম (রাজন) (৩৭), বাঘইল স্কুল পাড়া মো. মোস্তফা নূরের ছেলে মো. কামরুল হাসান (রুবেল)(৩৭) এবং ঠাকুরগাঁও জেলার আড়াজি মাটি পাড়া এলাকার মির্জা বেলাল হোসেনের পুত্র. মির্জা মো. মাজহারুল ইসলাম (সাদ্দাম) (২৮)।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুল ইসলাম বলেন, একটি সঙ্গবদ্ধ চোরের দল মেগা প্রকল্প রুপপুর পারমাণবিকের রড চুরি করে একটি ড্রাম ট্রাকে করে প্রকল্পের বাহিরে বের করার চেষ্টা কালে বাংলাদেশ সেনা বাহীনির একটি চৌকস দল তাদের ৫ জনকে আটক করেন।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ৯ টন রড এবং পাইপসহ আটককৃত আসামীদের রুপপুর পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করলে আমরা আসামীদেরকে ঈশ্বরদী থানা পুলিশের হেফাজতে প্রেরন করেছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!