
স্টাফ রিপোর্টার, ঃ
পাবনা জেলার ঈশ্বরদী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন। নিখোঁজ কলেজছাত্রের ১০ টুকরো মরদেহ উদ্ধারের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে এই পুরস্কার ও পদক দেওয়া হয়েছে।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে ‘মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভা ও প্যারেড অনুষ্ঠান’-এ একমাত্র এসআই হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার ও পদক তুলে দেন।
অনুষ্ঠানে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ), বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
