
এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার ঃ
ঈশ্বরদী পৌরসভার নিউ কলোনি সিদ্দিকীয়া কোরআনিয়া মহিলা মাদ্রাসা ও গোকুলনগর আল্- হেরা কওমী মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিম খানায় ছাত্র/ ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক যুবরত্ন তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
বৃহস্পতিবার রাত ৯ঃ০০ টার দিকে পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর নির্দেশে ঈশ্বরদীর নিউ কলোনী সিদ্দিকিয়া কোরআনিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মহুরম হায়দার সাহেবের স্ত্রী হাতে মাদ্রাসার ছাত্রীদের জন্য শীতবস্ত্র তুলে দেন তার একমাত্র পুত্র যুবরত্ন তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এর পড় তিনি সাঁড়া ইউনিয়নের গোকুলনগর চক্ষু হাসপাতালের পিছনে আল্- হেরা কওমী মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিম খানার গরীব এতিম ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আরিফুল ইসলাম রতন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক ফরিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আমজাদ আলী খাঁ, ৮ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হারুনর রশীদ, ৮ নং ওয়ার্ডের মেস্বার শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তোতা, সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়ার আলী প্রাং,যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, জসিম বিশ্বাস, ছাত্তার, শ্রমিক নেতা মইনুল ইসলাম রাজন, যুবনেতা মোমিনুর ইসলাম সহ অনেকেই।
এই সময় যুবরত্ন বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। শীতের এই দাপটে অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য শান্তিতে বসবাস অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মাননীয় সংসদ সদস্য আমার বাবা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সমাজের শীতার্ত মানুষকে সহযোগিতা করার। এই সময় তিনি আশেপাশে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
