ঢাকাMonday , 28 February 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

শেয়ার করুন...

এসএম রিমন হোসেন স্টাফ রিপোর্টার:

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩ তম  প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে আজ ।

রবিবার(২৭ ফেব্রুয়ারী) বিকেল ৫:৩০ টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ,অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ,পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন,এলিনা,শিলা,বেবি,রুনু সহ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!