ঢাকাThursday , 21 April 2022
আজকের সর্বশেষ সবখবর

বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃছাউনী কাজের উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার:

ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ের মাতৃ ছাউনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার( ২১-শে এপ্রিল) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাতৃছাউনী কাজের উদ্বোধন করলেন পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য , অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নাজমুল ইসলাম জিল্লু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও এমপির পিএস রাজন মালিথা, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি সরোয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুর রহমান মালিথা, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অলক বিশ্বাস, ১ নং ওয়ার্ডের মেম্বার মিনারুল ইসলাম, ম্যানেজিং কমিটির সহ সভাপতি সেলিম বিশ্বাস ,উপজেলা চাউল কলের সাংগঠনিক সম্পাদক সোহেল বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!