ঢাকাSaturday , 23 April 2022
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

এসএম রিমন হোসেন স্টাফ রিপোর্টার:

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ গফুর, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভির ইসলাম, আটঘরিয়া থানা ইনচার্জ হাফিজুল ইসলাম, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, পিএস রাজন মালিথা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবোত্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চল। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!