ঢাকাWednesday , 27 April 2022
আজকের সর্বশেষ সবখবর

মসজিদ কমিটিকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান সন্টু সরদারের পরিবারের উপর জামাত শিবিরের অতর্কিত হামলায় ৭জন আহত

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

আওতাপাড়া রহিমপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটি নিয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে সাবেক চেয়ারম্যান সন্টু সরদারের পরিবারের উপর জামাত শিবির অতর্কিত হামলা চালায়। এতে ৭ জন গুরুতর আহত হয় ।

মঙ্গলবার ২৬ শে এপ্রিল সন্ধ্যায় আওতাপাড়া রহিমপুর পূর্বপাড়া মসজিদের পাশে চেয়ারম্যানের বাড়ির সামনে আনুমানিক ৭:০০ সময় মসজিদ কমিটি কে কেন্দ্র সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদারকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির উপর গিয়ে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে সাইদুল সরদার , হাকিম সরদার, হাসান সরদার ,শামসুল মাস্টার, হাসেম মেম্বার ও তুরাব সরদারের ইন্ধনে মসজিদে ইফতারের আয়োজন করে ,আগ্নেয় অস্ত্র ,রামদা ,চাপাতি ,জিআই পাইপ ,লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্টু সরদারের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৭ জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।

আহতরা হলেন ১, জিয়াউর রহমান সরদার সরদার সন্টু সরদার ( ৬৫) পিতা মৃত মফেজ্জল ইসলাম, শরিফুল ইসলাম (৩৪) পিতা আবু তাহের সরদার,সাহাবুল সরদার (৩০) পিতা আবু সাহিদ সরদার ,রেজাউল করিম রুনু সর্দার (৫০) পিতা আবু সরদার,রকি ইসলাম (২৫) পিতা আলাল সরদার , মিঠুন ইসলাম (২২) পিতা দুলাল সরদার,ইমন সরদার (১৬) পিতা খালেক সরদার।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!