
পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে ৷
আজ মঙ্গলবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সকাল ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইসহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
