ঢাকাWednesday , 30 November 2022
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ আদালতের রায় মানছে না পদ্মা ওয়েল, অভিযোগ বীর মুক্তিযোদ্ধার

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে তেল পাম্পের অনুমতি দিতে দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। তারপরও পদ্মা ওয়েল কোম্পানি তাকে নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার সন্ধ্যা ৭ টায় ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তেল পাম্পের মালিক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আমজাদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ২০১৪ সালে প্রজ্ঞাপন জারির পর তিনি পদ্মা ওয়েল কোম্পানির কাছে তেল পাম্পের জন্য আবেদন করেন। দাপ্তরিক সকল কর্ম সম্পন্ন করলে বিষয়টি উচ্চতর আদালতে গড়ায়। তিনি দেশের সর্বোচ্চ আদালতের সকল রায় লাভ করলেও অজ্ঞাত কারণে সেই পদ্মা ওয়েল কোম্পানির কাছেই নানা হয়রানির শিকার হচ্ছেন। তিনি এ বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন অভিযোগ করেন। তেল পাম্প স্থাপনে জায়গা কেনা, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজে তার ৪ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। এর মধ্যে ব্যাংক ঋণ দেড় কোটি টাকা। অথচ গত চারমাস ধরে অনুমোদন না নিয়ে নানাভাবে হয়রানি করছে পদ্মা ওয়েল কোম্পানি।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক সহ ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!