
পাবনার ঈশ্বরদীতে শেখ রাসেল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে ৪ টায় দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে সুপার সনি পরিবহন ও মাদারল্যান্ডের সৌজন্যে বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সরদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি পুত্র বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এছাড়া ও মল্লিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম উদ্দিন মল্লিক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তুরাব আলী বিশ্বাস,দাশুড়িয়া ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব সভাপতি,এস এম খাইরুল হাসান বাবু , বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, গ্লোবাল টিভির ঈশ্বরদী প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কবির মাহমুদ সহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথমদিনের খেলায় স্পোর্টস একাডেমি ঈশ্বরদী,ভেড়ামারা বাহিরচর ফুটবল একাদশকে ২-১গোলে পরাজিত করে। খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। এ টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। আগামী ১৪ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
