
পাকশীতে বালুমহালে সংগঠিত গোলাগুলিতে যুবলীগের নেতা – কর্মী আহত হওয়া এবং এঘটনায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ঈশ্বরদী শহরে তৃণমূল যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা ।
গত মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আকবরের মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশে মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আবুঝ, সাবেক ছাত্রনেতা মিজান মালিথা, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুশো সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন , গত শনিবার ( ৩ নভেম্বর ) পাকশীতে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আমাদের যুবলীগ নেতা ও কর্মী সম্রাট , মাসুম , সুইটসহ আরও অনেকেই আহত হয়েছে । হামলাকারী ঈশ্বরদী যুবলীগের নেতৃত্বদানকারী সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনার পর শহরে মিছিল নিয়ে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসকে দায়ী করে মিথ্যাচার করেছে । অথচ দোলন বিশ্বাস ঘটনাস্থলে ছিলনা এবং বালু মহালের সঙ্গে তার কোন সম্পর্ক নেই ।
হামলাকারীদের মিথ্যাচারে প্রভাবিত হয়ে প্রকৃত সত্য যাচাই – বাছাই এবং তদন্ত না করে বালুমহালে সংগঠিত গোলাগুলির খবর বিভিন্ন পত্র পত্রিকায় ছাপানো হয়েছে ।
এসময় যুবললীগ নেতা জুয়েল রানা, সাবেক ছাত্রনেতা রাজন মাঈনুল, সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কয়েকশো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
