ঢাকাSaturday , 10 December 2022
আজকের সর্বশেষ সবখবর

পাবনা জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন ঈশ্বরদী উপজেলার ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি

Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ শে নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২২ এবং বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর ২০২২ পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রম শুরু হয়।

 

সেই কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন নারী ক্যাটাগরিতে পাবনা জেলার পর্যায়ে সলিমপুর ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখা আমৃত্যু সভাপতি মৃত- আনিসুন্নবী বিশ্বাস ও জাহানারা বেগমের কন্যা , ঈশ্বরদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

 

গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ঃ০০ টার সময় পাবনা জেলা প্রশাসক তাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!