
ঈশ্বরদীতে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা ও পরিবেশ দূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি ইট ভাটার মালিকদের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১০ দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কয়েকটি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির। এ সময় ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, ইটভাটার চারপাশে শত শত মণ কাঠ সাজানো। ইটভাটায় কয়লার পরিবর্তে গাছের গুড়ি পোড়ানো হচ্ছে। ইটভাটায় বেশিরভাগ ক্ষেত্রেই মোটা মোটা গাছ করাত দিয়ে কেটে ছোট ছোট টুকরা করে ইটভাটার চুল্লিতে পোড়ানো হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির জানান, অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করায় এবং ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ২০১৩ অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর অপরাধে ৬ জন ইট ভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
