ঢাকাSunday , 11 December 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিলেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি- জামায়াতের, সমাবেশের নামে নৈরাজ্য ,সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ,পরিবহন ভাংচুর করার প্রতিবাদে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

পাবনা -৪ আসনের মাননীয় সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সুযোগ্য পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের নেতৃত্বে বিকাল ৩:০০ ঘটিকার সময় ঈশ্বরদী আকবরের মোড় হতে হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পোস্ট অফিস মোড়ের দিকে মিছিলটি বের হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের সাথে মিছিলটি পোস্ট অফিস মোড়ে একত্রে হয়ে ঈশ্বরদী প্রধান সড়ক রেলগেট হয়ে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে সামনে পুরাতন টেম্পু স্ট্যান্ডে মাহবুবুর রহমান স্মৃতি মুক্ত মঞ্চে গিয়ে মিছিলটি শেষ হয় ।পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জুয়েল রানা ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ,সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ , কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা, যুবলীগ নেতা সাত্তার, সাবেক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন,যুবনেতা কামাল বিশ্বাস,যুবলীগ নেতা সাজিদ মোরশেদ খান রুশো, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সহ উপজেলা যুবলীগ ,পৌর যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!