
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় উপজেলার স্টেশন রোডে অবস্থিত আ:লীগের দলীয় কর্যালয়ের কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে রিক্সা-ভ্যান শ্রমিক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন-ads
রিক্সা-ভ্যান শ্রমিক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক বাদশা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা আ:লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ:লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস।
এর আগে বিকালে রিক্সা-ভ্যান শ্রমিক লীগের পক্ষ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আ:লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সাবেক আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, জাতীয় শ্রমিকলীগ আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সাবেক আহবায়ক আমজাদ হোসেন, আহবায়ক বাদশা হোসেন।
এসময় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
