ঢাকাWednesday , 21 December 2022
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর আওতায় ঈশ্বরদীতে বৃত্তি পরীক্ষা ২০২২ শুরু

Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর আওতায় ঈশ্বরদীতে বৃত্তি পরীক্ষা ২০২২ শুরু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সলিমপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈশ্বরদীর সভাপতি ও কেন্দ্র সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও হল সুপার আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার ও সলিমপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল আলম।

উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর আওতায় সারা দেশের ন্যায় ঈশ্বরদীতে ২ দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈশ্বরদীর অধিভুক্ত ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রন করছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!