ঢাকাSunday , 1 January 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী ও আটঘরিয়া সকল জনগণকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

Link Copied!

শেয়ার করুন...

পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলেন- অন্তিম লগ্নে পৌঁছাল আরও একটি বছর। গোটা বিশ্বে ২০২২ সালকে পিছনে ফেলে ২০২৩ সালকে স্বাগত জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গত বছরের সাফল্য, দুঃখ, গ্লানি থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এক গুচ্ছ স্বপ্ন ও অভিজ্ঞতা পিছনে ফেলে আসার পালা। নতুন শুভেচ্ছাবার্তা দিয়ে শুরু হোক নতুন বছরের পথচলা। ঈশ্বরদী আটঘরিয়া সকলকেই আমার তরফ থেকে রইল নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

তিনি আরো বলেন,সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাঙলা গড়ার সিপাহ সালার হিসেবে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আহ্বান করেন। নতুন বছরে সবার জীবন শুভ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। পরিশেষে, করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানিয়েছেন এমপি আলহাজ নুরুজ্জামান বিশ্বাস।

সর্বশেষে বলতে চাই আবারো, আসছে নতুন বছর, নতুন দিন, নতুন সময় সকলের ভালো কাটুক।সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!