ঢাকাThursday , 5 January 2023
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীকুন্ডায় আলোর পথিক যুব কল্যাণ সংঘের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে এসএসসি ২০২২ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার লক্ষীকুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে আলোর পথিক যুব কল্যাণ সংঘ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি নাসিম রেজা’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ও রোকনুজ্জামান রুবেল বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম. ইমরুল কায়েস।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার, পাকুড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি সদস্য জিয়াউর ইসলাম, সুজাউল ইসলাম প্রমুখ, ।

অনুষ্ঠানে লক্ষীকুন্ডা ইউনিয়নের মোট পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!