ঢাকাSunday , 8 January 2023
আজকের সর্বশেষ সবখবর

নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়– আটঘরিয়ায় নূরুজ্জামান বিশ্বাস এমপি

Link Copied!

শেয়ার করুন...

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে বলে মন্তব্য করেছেন পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

 

রবিবার (৮ জানুয়ারি) বিকালে পাবনার আটঘরিয়া পৌরসভা চত্ত্বরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, উন্নয়নের এ ধারা কে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

 

 

আটঘরিয়া উপজেলা আ:লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও পৌর আ:লীগের যুগ্ম আহবায়ক জাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আসাদ মল্লিক, আটঘরিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম নাসিম প্রমুখ।

 

 

অনুষ্ঠানে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সলিমপুর ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক নায়েক এম এ কাদের, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএস মাসুদ রানা, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস সহ আ:লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!