
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বাঘইল কলপাড়ায় ও এলাকাবাসীর উদ্যোগে মরহুম নূর সালাম হাজীর বাড়ি দরজায়,পূর্ব বাঘইল কলপাড়া জামে মসজিদের সামনে ৪র্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (৮-জানুয়ারি)২০২৩ ইং,১৫ জমাদি উল সানি ১৪৪৪ হিজরী বাদ আসরে বিশিষ্ট সমাজসেবক ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ বিন সালাম এর সভাপতিত্বে ক্বারী মাওলানা মহিউদ্দিন বিশ্বাসের পরিচালনায় এলাকার যুবকদের সার্বিক তত্ত্বাবধানে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফিজুর রহমান জাহাঙ্গীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিব বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন নাটোরের রওজাতুল উলুম মাদ্রাসার পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হাফেজ মাওলানা রেজাউল করিম নাটোরী সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন কুষ্টিয়ার জগোতি দারুল উলুম মডেল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের লেখক ও গবেষক হাফেজ ক্বারী, মাওলানা মুতাসিম বিল্লাহ। তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন ঈশ্বরদীর দারুস সালাম জামে মসজিদ মশুরিয়া পাড়ার খতিব ও ইমাম,হাফেজ মাওলানা মনিরুজ্জামান সাহেব।
এছাড়াও পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেজবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক কিরন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ও সমাজে অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য করার জন্য আহবান জানান। এসময় শতশত মুসল্লী ওয়াজিনদের হিদায়াতী বয়ান মনোযোগ সহকারে শুনেন, পরে তামাম বিশ্বের মুসলমান সহ কবরবাসীর পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের জন্য দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
