
ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের বাঘইল গ্রামের ঐতিহ্যবাহী বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের মতবিনিময় ও প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩-জানুয়ারী) সকাল ১০:০০ ঘটিকায় বাঘইল স্কুল এন্ড কলেজ চত্বরে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির আহবানে এ আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সিরাজুল ইসলাম সিরাজ সরদারকে আহ্বায়ক, রওশন আক্তার যুগ্ম- আহ্বায়ক, আশরাফ আলী খাঁন মন্জু সদস্য সচিব, সিরাজুল ইসলামকে যুগ্মসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠানের দিন তারিখ ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফ্রি, সহ আনুসাঙ্গিক সকল বিষয় নিয়ে সকলের মতামতে একটি প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
