ঢাকাWednesday , 25 January 2023
আজকের সর্বশেষ সবখবর

বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫তম বছর পূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫তম বছর পূর্তি  অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।

গতকাল মঙ্গলবার রাত ৮:০০ টায় বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫তম বছর পূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভা স্কুলের হলরুমে অনুষ্ঠিত হযেছে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ সরদার। তিনি বলেন,সকল শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাসহ প্রকৃত শিক্ষা লাভের মাধ্যমে উন্নত জাতি গঠনে পাকশী ইউনিয়নের অভিভাবকদের ভুমিকা রাখা উচিত ।

 

বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক রওশন আক্তারের সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক খালেকুজ্জামান মিন্টু, রফিকুল ইসলাম লিটন,তানভীর রহমান রুবেল, সুকান্ত লিটন ও রাজিবুল ইসলাম লিটনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনে আগামি অক্টোবর মাসের ২৭ ও ২৮/’২৩ ইং তারিখে ৭৫তম বছর পূর্তি অনুষ্ঠিত হবে। সভায় দেশে বিদেশে অবস্থানকারী সকল প্রাক্তন শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের সহযোগিতা করারও আহবান করা হয়।

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!