ঢাকাThursday , 26 January 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এমপি পুত্রের শীতবস্ত্র বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে এমপি পুত্রের উদ্যোগে শীতবস্ত্র পেয়েছে অস্বচ্ছল স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয়ের ঐসব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপির পুত্র ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মিলন মাহমুদ, মারুফ বিশ্বাস, আবুর আলী সহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি পুত্র বলেন, পড়াশোনার পাশাপাশি, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে মনোনিবেশ করতে হবে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলতে পারে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সেসব বিষয়ে সহযোগীতার ধারা অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!