
পাবনার আটঘরিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার দেবোত্তর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের মাঝে নিজ উদ্যোগে কম্বল বিতরন করেন পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) সাংসদ পুত্র , বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস৷

এই সময় তিনি তার দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের কথা স্বরণ করে বলেন, ১৯৭১ সাল দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যারা আমাদের স্বাধীন এক রাস্ট্র উপহার দিয়েছিলেন ।তাদের জন্য আমি কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি৷ যাদের অকাল প্রয়াসে পেয়ে স্বাধীন এক বাংলা তারা কষ্টে দিন কাটাবে এটা ভাবতেই খুব খারাপ লাগে৷ তিনি আরো বলেন যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক,বীর মুক্তিযোদ্ধা সুলতান মাস্টার সহ আরো অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার৷
